খুলনায় কেএমপির বিশেষ অভিযানে ৬২ জন গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

সারাদেশ

খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। অভিযানে বিভিন্ন

2026-06-06T19:31:21+00:00
2026-06-06T19:31:21+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
খুলনায় কেএমপির বিশেষ অভিযানে ৬২ জন গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:৩১ পিএম 
সংগৃহীত ছবি
খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা থেকে শনিবার (৬ জুন) সকাল ১০টা পর্যন্ত কেএমপি কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।

কেএমপি সূত্রে জানা যায়, অভিযানে খুলনা সদর থানা থেকে ১৬ জন, খালিশপুর থানা থেকে ১৩ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১১ জন, লবণচরা থানা থেকে ১০ জন, হরিণটানা থানা থেকে ১ জন, দৌলতপুর থানা থেকে ১ জন, আড়ংঘাটা থানা থেকে ২ জন, খানজাহান আলী থানা থেকে ৬ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে খুলনা মহানগরীতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কেএমপি।

খুলনা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: