চট্টগ্রামে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে গত ৫ জুন ২০২৬ (শুক্রবার) বিকাল ৫টায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’। চট্টগ্রামের সুপরিচিত

2026-06-06T19:54:36+00:00
2026-06-06T19:54:36+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
শিল্পকলা একাডেমি
চট্টগ্রামে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত
চট্টগ্রাম ব্যুরো
শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:৫৪ পিএম 
চট্টগ্রামে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে গত ৫ জুন ২০২৬ (শুক্রবার) বিকাল ৫টায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’। চট্টগ্রামের সুপরিচিত ১০টি নৃত্য দলের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় হয়ে ওঠে এক মনোমুগ্ধকর মিলনমেলা।

অনুষ্ঠানে মোট ২০টি ভিন্ন গানে নৃত্য পরিবেশন করে অংশগ্রহণকারী নৃত্য সংগঠনগুলো। শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাবেক কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিল্প-সংস্কৃতির চর্চা ও নিয়মিত মঞ্চে পরিবেশনার মাধ্যমে সাধারণ মানুষকে সংস্কৃতিমনা করে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বরেণ্য ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। তিনি বলেন,শিল্প-সংস্কৃতি চর্চা একটি দেশের ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরে। এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী স্বপন দাশ, প্রমা অবন্তী, ফজল আমিন শাওন, প্রিয়াঙ্কা বড়ুয়া, নেভী দাশ অথৈ, অন্তর দে, লাকী দে, রুবেল সিংহসহ আরও অনেকে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী শুভ্রা সেন গুপ্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কণ্ঠশিল্পী মোঃ জিয়া উদ্দীন, সংগীতশিল্পী অনামিকা তালুকদার, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ফ্যান গ্রুপের এডমিন ও নাট্যকর্মী ফোরকান রাসেলসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠানে অংশগ্রহণ করে নৃত্যদলগুলো হলো, কৃত্তিকা নৃত্যালয়, রুমঝুম নৃত্যকলা একাডেমি, দীপশিখা নৃত্য গোষ্ঠী, শুভঙ্করী ডান্স একাডেমী, সুরধ্বনি সংগীত বিদ্যালয়, আদিশঙ্কর নৃত্য কলা কেন্দ্র, সৃজন নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, কল্পবৃক্ষ ও নৃত্যেশ্বর নৃত্যালয়।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল নৃত্যশিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা ও দর্শকদের উচ্ছ্বসিত করতালিতে মুখর এক উৎসবমুখর পরিবেশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: