কেএমপির বিশেষ অভিযানে অস্ত্রসহ ৬৩ জন গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

সারাদেশ

খুলনা মহানগরীতে অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ

2026-06-05T19:10:58+00:00
2026-06-05T19:12:12+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
কেএমপির বিশেষ অভিযানে অস্ত্রসহ ৬৩ জন গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৭:১০ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৭:১২ পিএম
সংগৃহীত ছবি
খুলনা মহানগরীতে অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

কেএমপির উত্তর ও দক্ষিণ বিভাগের সমন্বয়ে পরিচালিত এই চিরুনি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও কয়েকটি যানবাহন জব্দ করা হয়।

কেএমপি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ জুন) দিনব্যাপী মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা একাধিক স্থানে তল্লাশি চালিয়ে অপরাধীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও অবৈধ মালামাল উদ্ধার করেন। এর মধ্যে সন্দেহভাজন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

কেএমপি সদর দপ্তর জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও গ্যাং-সংস্কৃতি দমন এবং অবৈধ অস্ত্রধারীদের নির্মূল করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: