বাসচাপায় শিশুর মৃত্যু, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

সারাদেশ

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় আয়শা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা।শুক্রবার

2026-06-05T19:39:35+00:00
2026-06-05T19:40:39+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
বাসচাপায় শিশুর মৃত্যু, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৭:৩৯ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৭:৪০ পিএম
সংগৃহীত ছবি

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় আয়শা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা।

শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা ওই এলাকার ইতালি প্রবাসী আবুল ঘরামির মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, আয়শা তার দাদা মোতালেব মেম্বারের সঙ্গে ভূরঘাটা বাজারে ঘুরতে ও মিষ্টি খেতে এসেছিল। এ সময় বরিশাল থেকে আসা ঢাকাগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে আয়শাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। দুইপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন উপজেলা প্রশাসন ও পুলিশ।

কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে এমন খবরে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।


  বিষয়:   বাসচাপা  শিশুর মৃত্যু  ঢাকা-বরিশাল মহাসড়ক  অবরোধ 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: