এক টুকরো ব্রাজিলে রূপ নিল রাঙামাটি

অনলাইন ডেস্ক

সারাদেশ

আসন্ন ফিফা বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে যখন ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন সেই আবহ থেকে পিছিয়ে নেই পার্বত্য জেলা রাঙামাটিও।শুক্রবার (৫

2026-06-05T20:56:22+00:00
2026-06-05T20:56:22+00:00
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
এক টুকরো ব্রাজিলে রূপ নিল রাঙামাটি
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৫৬ পিএম 
রাঙামাটিতে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা
আসন্ন ফিফা বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে যখন ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন সেই আবহ থেকে পিছিয়ে নেই পার্বত্য জেলা রাঙামাটিও। 

শুক্রবার (৫ জুন) বিকেলে ব্রাজিলের সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন জেলার শত শত ফুটবলপ্রেমী।

ব্রাজিলের সবুজ-হলুদ পতাকায় সজ্জিত মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আসামবস্তি এলাকার ‘ব্রাজিল সেতুতে’ গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তরা ব্রাজিল দলের জার্সি পরে এবং পতাকা হাতে নিয়ে ‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। এ সময় ব্রাজিল সেতুর আশপাশ যেন এক টুকরো ব্রাজিলে পরিণত হয়।

আয়োজকদের ভাষ্য, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি, ক্রীড়াপ্রেম এবং ফুটবল সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ব্রাজিল দলের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বকাপ মিশনকে স্বাগত জানানোর লক্ষ্যও ছিল তাদের।

শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক অয়ন ত্রিপুরা ও দেবু চক্রবর্তী বলেন, “বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে এবং প্রিয় দল ব্রাজিলকে শুভকামনা জানাতেই এ আয়োজন। আমরা আশা করি, এবার ব্রাজিল শিরোপা জিতবে।”

আয়োজকরা জানান, জয়-পরাজয় খেলাধুলারই অংশ। তবে বিশ্বকাপের আনন্দ যেন পাহাড়ের প্রতিটি ফুটবলপ্রেমীর মধ্যে ছড়িয়ে পড়ে, সেটিই তাদের মূল প্রত্যাশা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: