মণিপুরে ফের সহিংসতা: সশস্ত্র হামলায় ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি জেলায় সশস্ত্র হামলার ঘটনায় এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন।হামলার সময়৭টি বাড়িতে অগ্নিসংযোগ করাহয়।শুক্রবার (৫ জুন) সকালে

2026-06-05T17:29:40+00:00
2026-06-05T17:29:40+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
মণিপুরে ফের সহিংসতা: সশস্ত্র হামলায় ৩ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:২৯ পিএম 
ভারতের মণিপুর রাজ্যে ফের সহিংসতার আগুন জ্বলে উঠেছে। ছবি: সংগৃহীত
ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি জেলায় সশস্ত্র হামলার ঘটনায় এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। হামলার সময় ৭টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

শুক্রবার (৫ জুন) সকালে কুকি-জো অধ্যুষিত লোইবোল খুল্লেন গ্রামে এ ঘটনা ঘটে। হামলার সময় সাতটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় কুকি-জো সংগঠনগুলো।

স্থানীয় পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সকালে ‘অজ্ঞাত বন্দুকধারীরা’ গ্রামটিতে হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন লেটখোঙ্গাম হাওকিপ (৩৪), তাঁর স্ত্রী টিনমেরি হাওকিপ (৩০) এবং জাংমিনলান হাওকিপ (৩৪)।

কুকি-জো সংগঠনগুলোর দাবি, হামলার সময় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একাধিক বাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়। তবে হামলার জন্য দায়ী কারা—তা নিয়ে এখনো নিশ্চিত তথ্য দিতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, ঘটনার পর কুকি ইনপি মণিপুর এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে “বর্বর ও মানবাধিকার লঙ্ঘন” বলে উল্লেখ করেছে। সংগঠনটি দাবি করেছে, নিরস্ত্র বেসামরিকদের লক্ষ্য করে এই হামলা করা হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

স্থানীয় এক স্বতন্ত্র বিধায়কও ঘটনার নিন্দা জানিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি ঝুঁকিপূর্ণ গ্রামগুলোতে সুরক্ষা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তার দাবি জানান।

উল্লেখ্য, মণিপুরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নাগা ও কুকি গোষ্ঠীর মধ্যে অপহরণ ও পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: