মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ৮ দিন পর বিলে মরদেহ উদ্ধার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের বড় বক্সনগর চৌরাহাটি এলাকার বাসিন্দা নারায়ণ সরকারের (৪৮) মরদেহ নিখোঁজ হওয়ার আট দিন পর উদ্ধার

2026-06-04T14:42:44+00:00
2026-06-04T14:42:44+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ৮ দিন পর বিলে মরদেহ উদ্ধার
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:৪২ পিএম 
প্রতীকী ছবি
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের বড় বক্সনগর চৌরাহাটি এলাকার বাসিন্দা নারায়ণ সরকারের (৪৮) মরদেহ নিখোঁজ হওয়ার আট দিন পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে আড়িয়ল বিলের একটি ডাঙার পাশে মরদেহটি দেখতে পান স্বজনরা। পরে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ মে সকাল আনুমানিক ৮টার দিকে নারায়ণ সরকার ও তার দেবর জগদীশ সরকার মাছ ধরতে আড়িয়ল বিলে যান। দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে জগদীশ সরকার বাড়ি ফিরে এলেও নারায়ণ সরকার আর ফেরেননি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি নবাবগঞ্জ থানাকে জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও খোঁজার প্রচারণা চালানো হয়।

নিখোঁজ নারায়ণ সরকারের বাড়ি নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের বড় বক্সনগর গ্রামে। তার পিতা নরেশ সরকার এবং মাতা মেঘা রানী সরকার। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল গেঞ্জি ও কালো প্যান্ট।

স্থানীয়দের ধারণা, মাছ ধরার সময় কোনো দুর্ঘটনায় তিনি পানিতে তলিয়ে গিয়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শামীম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: