ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

ফেনী জেলা সংবাদদাতা

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া ডাম্প ট্রাকের ধাক্কায় ইকবাল হোসেন জিসান (২৩) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ সময় তার

2026-06-04T14:00:23+00:00
2026-06-04T14:00:23+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত
ফেনী জেলা সংবাদদাতা
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:০০ পিএম 
ফাইল ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া ডাম্প ট্রাকের ধাক্কায় ইকবাল হোসেন জিসান (২৩) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে ছাগলনাইয়া থানার ঘোপাল ইউনিয়নের চৌধুরী পাড়া রাস্তার মুখে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের ডাক্তার বাড়ীর বাসিন্দা আবু তৈয়বের ছেলে। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে চালক ও একজন আরোহী চট্টগ্রাম থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি দ্রুতগতির ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোটরসাইকেল চালক ইকবাল হোসেন জিসানকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মোটরসাইকেল ও ডাম্পার ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: