বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ও লুটপাট, ১৬ জনের বিরুদ্ধে মামলা

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব বিরোধের জেরে হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইমরুল হুসাইন, তবিবুর রহমানসহ কয়েকজন গুরুতর আহত

2026-06-04T14:22:03+00:00
2026-06-04T14:25:28+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ও লুটপাট, ১৬ জনের বিরুদ্ধে মামলা
বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:২২ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ২:২৫ পিএম
সংগৃহীত ছবি
ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব বিরোধের জেরে হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইমরুল হুসাইন, তবিবুর রহমানসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। 

গত রবিবার (৩১ মে) রাতে উপজেলার বারাংকুলা পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে একই গ্রামের বিবাদী হাবিব মোল্লা, নয়ন মোল্লা গংদের সঙ্গে বাদীপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন হাবিব ও নয়নের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে বারাংকুলা বাজারে একটি মুদি দোকানের সামনে অবস্থানরত ইমরুল ও তবিবুর রহমানের ওপর হামলা চালায়।

এতে ইমরুল হোসেন, তবিবুর রহমানসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করে তাদের জখম করে। এ সময় নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বোয়ালমারী থানায় মামলাটি (মামলা নং ০৬, তারিখ ০১.০৬.২০২৬) দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬(২), ১১৪ ধারায় রুজু করা হয়।

এ বিষয়ে হাবিব ও নয়নের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি, তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরপর মামলাটি রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে, তবে তারা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: