কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ একজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ আহম্মদ নুর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারকরেছে র‌্যাব-১৫।বৃহস্পতিবার ভোরে গোপন

2026-06-04T13:48:37+00:00
2026-06-04T13:48:37+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ একজন গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ আহম্মদ নুর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, তিনি মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নজরদারিতে ছিলেন।

পরে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তির কাছ থেকে দুটি দেশীয় তৈরি ব্যারেল সংযুক্ত একনালা বন্দুক, দুটি তাজা বন্দুকের কার্তুজ, দুটি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পাঁচ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: