জ্বালানি ব্যয় কমাতে সরকারি সভা ও প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণের নির্দেশ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

জ্বালানি তেলের ব্যবহার হ্রাস করে ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ

2026-06-03T12:46:22+00:00
2026-06-03T12:46:22+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
জ্বালানি ব্যয় কমাতে সরকারি সভা ও প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণের নির্দেশ
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের ব্যবহার হ্রাস করে ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি উপস্থিতির বদলে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নির্দেশনাটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সরকারি কার্যক্রমকে আরও সাশ্রয়ী, কার্যকর ও গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এতে আরও উল্লেখ করা হয়, মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ের সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের অনলাইনে যুক্ত করা হবে। একইভাবে বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ যথাসম্ভব ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিশ্চিত করতে হবে।

তবে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে সশরীরে সভা বা প্রশিক্ষণ আয়োজন করতে পারবে বলেও নির্দেশনায় বলা হয়েছে। এর ফলে গত ১২ এপ্রিল জারি করা পূর্বের নির্দেশনাটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: