পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পরিবর্তন বা পুনর্বণ্টনের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, এ বিষয়ে

2026-06-03T12:31:38+00:00
2026-06-03T13:03:55+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
শামা ওবায়েদ
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:৩১ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ১:০৩ পিএম
সংগৃহীত ছবি
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পরিবর্তন বা পুনর্বণ্টনের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আলোচনা করেই তা নির্ধারণ করা হবে। বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সেখানে যথেষ্ট সময় দিতে হবে। তবে এর মানে এই নয় যে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। বিষয়টি একান্তই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

তিনি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রীর ছুটি বা দায়িত্ব থেকে বিরতি নেওয়ার বিষয়ে তিনি অবগত নন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটে তিনি ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোট পড়ে এই নির্বাচনে।


দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশ থেকে কেউ এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হলেন। এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী এ দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে গুঞ্জন রয়েছে, জাতিসংঘে দায়িত্ব পালনের কারণে খলিলুর রহমান এক বছরের জন্য নিউইয়র্কে অবস্থান করতে পারেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনার জন্য ভারপ্রাপ্ত মন্ত্রী নিয়োগ দেওয়া হবে কি না-এ প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং এটি সম্পূর্ণ সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত।

নিজের সম্ভাব্য দায়িত্ব পরিবর্তন নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ স্পষ্টভাবে বলেন, “আমি কিছুই জানি না। আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি।”



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: