চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

ভোরের ডাক ডেস্ক

বাণিজ্য

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) মে মাসে ইতিহাসের সর্বোচ্চ মাসিক কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে।চট্টগ্রাম

2026-06-02T12:51:58+00:00
2026-06-02T12:51:58+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
বাণিজ্য
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১২:৫১ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) মে মাসে ইতিহাসের সর্বোচ্চ মাসিক কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মে মাসে এনসিটিতে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা এ টার্মিনালের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এর আগে ২০২৫ সালের অক্টোবরে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড ছিল।

হ্যান্ডলিং হওয়া কনটেইনারের মধ্যে আমদানি ছিল ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রপ্তানি ছিল ৬৬ হাজার ৬৪৫ টিইইউস। ফলে মাসজুড়ে দৈনিক গড় কনটেইনার হ্যান্ডলিং দাঁড়িয়েছে ৪ হাজার ৮১ টিইইউস।

বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান সিডিডিএল (CDDL) বর্তমানে এনসিটির অপারেশন পরিচালনা করছে। দায়িত্ব নেওয়ার পর থেকে টার্মিনালের কার্যক্রমে গতি এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতে, জাহাজ হ্যান্ডলিং, ডেলিভারি, অ্যাপ্রাইজাল পয়েন্টসহ বিভিন্ন গেটে কার্যক্রম জোরদার হওয়ায় কনটেইনার লোডিং-আনলোডিং আরও দ্রুত হচ্ছে।



Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: