নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে এবারের ‘ইত্যাদি’

বিনোদন ডেস্ক

বিনোদন

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে প্রাচীন জনপদ নরসিংদী জেলায়। রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ

2026-06-02T12:34:48+00:00
2026-06-02T12:34:48+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
বিনোদন
নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে এবারের ‘ইত্যাদি’
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১২:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে প্রাচীন জনপদ নরসিংদী জেলায়। রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মিত দৃষ্টিনন্দন মঞ্চে সম্পন্ন হয় এবারের শুটিং।

এই পর্বে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও প্রত্নসম্পদ তুলে ধরা হয়েছে নানা আয়োজনে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দুটি গান-একটি ফোক-ফিউশনধর্মী গান পরিবেশন করেছেন ইমন চৌধুরী ও তাঁর দল বেঙ্গল সিম্ফনি, আর অন্যটি নরসিংদীর ইতিহাস ও সংস্কৃতি নিয়ে নির্মিত নৃত্যগীত, যা উপস্থাপিত হয়েছে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে।

অনুষ্ঠানে আরও থাকছে উয়ারী-বটেশ্বর প্রত্নস্থল, স্থানীয় তাঁতশিল্প, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কীর্তিমান ব্যক্তিদের নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন। পাশাপাশি কাশেম টিভির সাংবাদিক-নাতির আড্ডা এবং সমসাময়িক বিষয়ভিত্তিক নাট্যাংশও থাকছে নিয়মিত আয়োজন হিসেবে।

ফাগুন অডিও ভিশনের নির্মাণে ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। আগামী ৫ জুন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে।



  বিষয়:   দেশ  জনপ্রিয়  ম্যাগাজিন  অনুষ্ঠান  ইত্যাদি  প্রাচীন  জনপদ  নরসিংদী  জেলা  গ্রন্থাগার  স্মৃতি  জাদুঘর  নির্মিত  দৃষ্টিনন্দন  মঞ্চ  শুটিং 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: