বিশ্বকাপকে ঘিরে ভুয়া ফিফা ওয়েবসাইট নিয়ে সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

খেলা

আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে অনলাইনে প্রতারণার ঝুঁকি বেড়ে গেছে বলে সতর্ক করেছে বিভিন্ন সাইবার নিরাপত্তা সংস্থা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়

2026-06-01T18:55:23+00:00
2026-06-01T18:55:23+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপকে ঘিরে ভুয়া ফিফা ওয়েবসাইট নিয়ে সতর্কতা জারি
অনলাইন ডেস্ক
সোমবার, ১ জুন, ২০২৬, ৬:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে অনলাইনে প্রতারণার ঝুঁকি বেড়ে গেছে বলে সতর্ক করেছে বিভিন্ন সাইবার নিরাপত্তা সংস্থা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বৈশ্বিক আসরকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহকে কাজে লাগিয়ে সক্রিয় হয়েছে একাধিক প্রতারক চক্র।

এফবিআই জানিয়েছে, ফিফার অফিসিয়াল ওয়েবসাইটের আদলে শতাধিক ভুয়া ওয়েবসাইট ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। এসব সাইটে টিকিট বিক্রি, হসপিটালিটি প্যাকেজ এবং বিশ্বকাপ চলাকালে চাকরির সুযোগ দেওয়ার নাম করে ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করা হচ্ছে।

অনেক ভুয়া ওয়েবসাইটের ঠিকানা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা আসল সাইটের মতোই মনে হয়। সামান্য বানান পরিবর্তন বা ভিন্ন ডোমেইন যেমন “.org”, “.xyz”, “.live” বা “.sale” ব্যবহার করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হচ্ছে।

শুধু টিকিট নয়, চাকরি প্রত্যাশীদের লক্ষ্য করেও প্রতারণার ফাঁদ পাতা হয়েছে। ‘জবস-ফিফা’বা ‘ফিফা-হায়ারিং’ নাম ব্যবহার করে তৈরি কিছু ওয়েবসাইটে আবেদন ফর্মের মাধ্যমে নাম, ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর এমনকি ব্যাংক তথ্য পর্যন্ত সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। এসব তথ্য পরে আর্থিক জালিয়াতিতে ব্যবহার হতে পারে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গ্রুপ-আইবি এবং বিটডিফেন্ডারের গবেষণাতেও একই ধরনের প্রতারণার তথ্য উঠে এসেছে। তাদের মতে, কিছু অপরাধী চক্র ৩০০টিরও বেশি ফিশিং ওয়েবসাইট চালাচ্ছে, যেগুলো আসল ফিফা সাইটের মতো দেখতে তৈরি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, গুগল বিজ্ঞাপন, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপেও এসব ভুয়া প্রচারণা ছড়ানো হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপ যত ঘনিয়ে আসবে, প্রতারকদের কার্যক্রমও তত বাড়বে। তাই ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। ফিফার ওয়েবসাইটে প্রবেশের সময় সরাসরি ঠিকানা টাইপ করা, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা এবং স্পনসরড বিজ্ঞাপনের ওপর ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ওয়েবসাইটের ঠিকানা যাচাই করা এবং অপরিচিত উৎস থেকে পাওয়া টিকিট বা চাকরির অফারে বিশ্বাস না করার জন্যও সতর্ক করা হয়েছে।

সূত্র: সাইবার নিরাপত্তা সংস্থা ও ব্লিপিং কম্পিউটার রিপোর্টের ভিত্তিতে সংকলিত।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: