ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

ক্রীড়া ডেস্ক

খেলা

ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে চুক্তিতে সই করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। ইতালির খ্যাতনামা

2026-07-21T21:11:40+00:00
2026-07-21T21:11:40+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
খেলা
ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:১১ পিএম 
সংগৃহীত ছবি
ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে চুক্তিতে সই করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। ইতালির খ্যাতনামা ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ২০৩০ সালের মাঝামাঝি পর্যন্ত ফরাসি জাতীয় দলের দায়িত্বে থাকবেন তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটল।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোমানো এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চুক্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং ৫৪ বছর বয়সী জিদান দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে ফ্রান্সের ডাগআউটে বসতে যাচ্ছেন।

প্রায় ১৪ বছর ফ্রান্সের কোচের দায়িত্ব পালন শেষে সরে দাঁড়িয়েছেন দেশম। তার অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স, ২০২২ বিশ্বকাপে হয় রানার্সআপ এবং সর্বশেষ বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করে।

কোচ হিসেবে জিদানের সাফল্যও ঈর্ষণীয়। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে তিনি টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। পাশাপাশি দুটি লা লিগা ট্রফিও জিতিয়েছেন স্প্যানিশ ক্লাবটিকে।

খেলোয়াড়ি জীবনেও জিদান ফরাসি ফুটবলের অন্যতম সেরা নাম। তার নেতৃত্বে ১৯৯৮ সালে বিশ্বকাপ এবং ২০০০ সালে ইউরো চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এছাড়া ২০০২ সালে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি।

এবার জাতীয় দলের ডাগআউটে ফিরে নতুন প্রজন্মকে নিয়ে আরও একটি সফল অধ্যায় রচনার লক্ষ্য নিয়ে কাজ শুরু করবেন ‘জিজু’। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখেই ফ্রান্সের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কেন্দ্রে থাকছেন এই কিংবদন্তি


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: