সুরিয়াভানশি একাই জিতলেন পাঁচ পুরস্কার, অন্যরা যে যা পেলেন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বৈভাব সুরিয়াভানশির সঙ্গে কথোপকথন শেষে সঞ্চালক রাভি শাস্ত্রি বললেন, “ফিরে গিয়ে বড় দেখে একটি আলমারি নিয়ে নেবেন, কারণ এত সব

2026-06-01T10:52:40+00:00
2026-06-01T10:52:40+00:00
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
রবিবার, ৭ জুন ২০২৬
খেলাধুলা
সুরিয়াভানশি একাই জিতলেন পাঁচ পুরস্কার, অন্যরা যে যা পেলেন
ক্রীড়া ডেস্ক
সোমবার, ১ জুন, ২০২৬, ১০:৫২ এএম 
সংগৃহীত ছবি
বৈভাব সুরিয়াভানশির সঙ্গে কথোপকথন শেষে সঞ্চালক রাভি শাস্ত্রি বললেন, “ফিরে গিয়ে বড় দেখে একটি আলমারি নিয়ে নেবেন, কারণ এত সব ট্রফি রাখার জায়গা হবে না আপনার…।” মজা করে বললেও কথাটি খুব ভুল নয়। ১৫ বছরের জীবনে বিভিন্ন আঞ্চলিক আসরে অসংখ্য ট্রফি তিনি জিতে গেছেন বটে। এবার আইপিএলের মতো মঞ্চেও জিতে নিলেন একটির পর একটি পুরস্কার!

আইপিএলের ফাইনাল শেষে সমাপনী আয়োজনে এবার একাই পাঁচটি পুরস্কার জিতে নিয়েছেন সুরিয়াভানশি। অবিশ্বাস্যভাবে, আইপিএল ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে একইসঙ্গে জিতেছেন টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার ও সেরা ক্রিকেটারের পুরস্কার।

১৫ বছর বয়সী এই ক্রিকেটারের সঙ্গে রাজস্থান র‌য়্যালসের সঙ্গে চুক্তি ১ কোটি ১০ লাখ রুপির। পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইপিএল ফাইনাল শেষে পুরস্কার বিতরণী আয়োজনেই পেয়ে গেছেন তিনি ৫৫ লাখ রুপি।

সুরিয়াভানশির দল ফাইনালে না থাকলেও আহমেদাবাদে ছিলেন তিনি। নিজেই নিয়েছেন পুরস্কারগুলো।

সুরিয়াভানশিসহ আরও যে যা পুরস্কার জিতেছেন, দেখে নেওয়া যাক এক ঝলকে: -

ইমার্জিং প্লেয়ার অব দা সিজন- ১০ লাখ রুপি

বৈভাব সুরিয়াভানশি (৪৮.৫০ গড় ও ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান)

সুপার স্ট্রাইকার অব দা সিজন- ১০ লাখ রুপি

বৈভাব সুরিয়াভানশি (স্ট্রাইক রেট ২৩৭.৩০)

সুপার সিক্সেস অব দা সিজন- ১০ লাখ রুপি

বৈভাব সুরিয়াভানশি (১৬ ইনিংসে ৭২ ছক্কা)

অন দা গো ফোরস অব দা সিজন- ১০ লাখ রুপি

সাই সুদার্শান (১৭ ইনিংসে ৭৫ চার)

গ্রিন ডট বলস অব দা সিজন- ১০ লাখ রুপি

মোহাম্মাদ সিরাজ (৩৭২ ডেলিভারিতে ১৭২ ডট ডেলিভারি)

ক্যাচ অব দা সিজন- ১০ লাখ রুপি

মানিশ পান্ডে (কলকাতা নাইট রাইডার্সের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ডেভিডের ক্যাচ)

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড:

পাঞ্জাব কিংস

পার্পল ক্যাপ- আসরের সর্বোচ্চ উইকেট- ১০ লাখ রুপি

কাগিসো রাবাদা (১৭ ইনিংসে ২৯ উইকেট)

অরেঞ্জ ক্যাপ-আসরের সর্বোচ্চ রান- ১০ লাখ রুপি

বৈভাব সুরিয়াভানশি (১৬ ইনিংসে ৭৭৬ রান)

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দা সিজন- ১৫ লাখ রুপি

বৈভাব সুরিয়াভানশি (৪৮.৫০ গড় ও ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান)

পিচ অ্যান্ড গ্রাউন্ডস অ্যাওয়ার্ড (অন্তত ৫টি ম্যাচ আয়োজন করা ভেন্যু)-৫০ লাখ রুপি

ইডেন গার্ডেন্স, কলকতা- ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল

পিচ অ্যান্ড গ্রাউন্ডস অ্যাওয়ার্ড (৫টির কম ম্যাচ আয়োজন করা ভেন্যু)- ২৫ লাখ রুপি

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম

রানার্স আপ- সাড়ে ১২ কোটি রুপি

গুজরাট টাইটান্স

চ্যাম্পিয়ন- ২০ কোটি রুপি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু



Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: