হ্যাটট্রিক হলো না বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতের বিমানে উঠেছিল বাংলাদেশ দল। তবে এই মিশনের শেষটা ভালো করতে পারেনি

2026-06-06T21:01:14+00:00
2026-06-06T21:13:18+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
খেলাধুলা
হ্যাটট্রিক হলো না বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
ক্রীড়া ডেস্ক
শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:০১ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ৯:১৩ পিএম
সংগৃহীত ছবি
নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতের বিমানে উঠেছিল বাংলাদেশ দল। তবে এই মিশনের শেষটা ভালো করতে পারেনি লাল-সবুজেরা। ফাইনালে ভারতে কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।

শনিবার (৬ জুন) গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরুতে এক গোল পিছিয়ে পড়ার পর বিরতির ঠিক আগমুহূর্তে ঋতুপর্ণা চাকমার গোলে স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও দুই গোল হজম করলে ম্যাচ থেকে ছিটকে যায় মারিয়ারা।

এদিন শুরু থেকেই ভারতের বিপক্ষে সমানতালে লড়াই করেছে বাংলাদেশ। ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা দেখা গেছে। বরং বাংলাদেশই তুলনামূলক বেশি গোলের সুযোগ তৈরি করেছে বললে অমূলক হবে না। গ্রুপ পর্বে দেখা দেওয়া অসহায়ত্বের ছাপ এদিন ছিল না। ১২ মিনিটে প্রথম বড় সুযোগ পায় বাংলাদেশ। ঋতুপর্ণার ক্রসে তহুরা পা ছোঁয়াতে পারেননি। 

দুই মিনিট পর বক্সে ঢুকে ফাঁকায় বল পেলেও লক্ষ্যে ঠিকঠাক শট নিতে পারেননি তহুরা। প্রতিপক্ষের ডিফেন্ডারের ট্যাকলের মুখে বল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন তিনি। কিছুক্ষণ পর ভারতের একটি প্রচেষ্টাও গোল হয়ে ওঠেনি; বল পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

ভারত আরও একবার আক্রমণ গড়ে তুললেও মিলির বাধা পেরোতে পারেনি। ৪১ মিনিটে তহুরার নেওয়া শট অল্পের জন্য দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

৪২ মিনিটে এগিয়ে যায় ভারত। পেয়ারিজাদার গোলে লিড পায় স্বাগতিকরা। একজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে গোলকিপারের ওপর দিয়ে বল জালে জড়ান ১০ নম্বর জার্সিধারী ফুটবলার।

দুই মিনিট পর আনিকার বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ভারতের গোলকিপার। তবে যোগ করা সময়ে সমতায় ফেরে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার দারুণ এক গোলে ম্যাচে ফিরে আসে দলটি। তহুরার চমৎকার পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত ফিনিশে বল জালে পাঠান ঋতুপর্ণা।


Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: