বিশ্বকাপ ট্রফিতে কতটুকু স্বর্ণ, দাম কত?

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফুটবল বিশ্বকাপ শুধু বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া আসরের প্রতীকই নয়, এটি বিশ্বের অন্যতম মূল্যবান ট্রফিগুলোর একটি। বিশ্বজুড়ে স্বর্ণের দাম ক্রমাগত

2026-06-06T19:27:53+00:00
2026-06-06T19:27:53+00:00
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
রবিবার, ৭ জুন ২০২৬
খেলাধুলা
বিশ্বকাপ ট্রফিতে কতটুকু স্বর্ণ, দাম কত?
ক্রীড়া ডেস্ক
শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:২৭ পিএম 
সংগৃহীত ছবি
ফুটবল বিশ্বকাপ শুধু বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া আসরের প্রতীকই নয়, এটি বিশ্বের অন্যতম মূল্যবান ট্রফিগুলোর একটি। বিশ্বজুড়ে স্বর্ণের দাম ক্রমাগত বাড়ার সঙ্গে স্বর্ণে মোড়ানো বিশ্বকাপ ট্রফি নিয়ে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিশ্বকাপের ট্রফিতে আসলে কতটা স্বর্ণ থাকে আর দামই বা কত?

বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফির ওজন ৬.১ কিলোগ্রাম। ৩৭ সেন্টিমিটার উচ্চতার এই ট্রফি তৈরিতে ব্যবহার করা হয়েছে ৬ হাজার ১৭৫ গ্রাম ১৮ ক্যারেট স্বর্ণ। যদিও ট্রফিটির ভেতরের অংশ ফাঁপা, তবুও এতে ব্যবহৃত স্বর্ণের পরিমাণই একে বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্রীড়া ট্রফিগুলোর কাতারে নিয়ে গেছে।

ট্রফির নিচের অংশে রয়েছে ম্যালাকাইট খনিজের দুটি সবুজ বৃত্ত। মূল্যবান এই খনিজ ট্রফির সৌন্দর্য ও গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। শুধু স্বর্ণ ও অন্যান্য উপকরণের বর্তমান বাজারমূল্য হিসাব করলে বিশ্বকাপ ট্রফিটির মূল্য প্রায় আড়াই লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ কোটি টাকারও বেশি।

তবে ট্রফিটির ঐতিহাসিক গুরুত্ব, নকশা, নির্মাণপ্রক্রিয়া এবং ব্র্যান্ডমূল্য বিবেচনায় এর প্রকৃত মূল্য কয়েক গুণ বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বর্তমান বিশ্বকাপ ট্রফির পেছনেও রয়েছে ইতিহাস। ১৯৭০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতার পর ব্রাজিলকে স্থায়ীভাবে জুলে রিমে ট্রফি দিয়ে দেওয়া হয়। এরপর নতুন ট্রফি তৈরির সিদ্ধান্ত নেয় ফিফা। ইতালীয় ভাস্কর সিলভিও গাজানিগার নকশা প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয়।

বিশ্বকাপ জিতলেও চ্যাম্পিয়ন দলগুলো স্থায়ীভাবে এই ট্রফি নিজেদের কাছে রাখতে পারে না। আসল ট্রফি ফিফার কাছেই সংরক্ষিত থাকে। বিশ্বচ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় ট্রফির একটি বিশেষ প্রতিরূপ (রেপ্লিকা)।

তবে স্বর্ণের মূল্য যতই বাড়ুক, বিশ্বকাপ ট্রফির আসল মূল্য কেবল তা দিয়ে মাপা সম্ভব নয়। কোটি কোটি ফুটবলভক্তের আবেগ, ইতিহাস আর গৌরবই একে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিতে পরিণত করেছে।


  বিষয়:   ফুটবল বিশ্বকাপ  স্বর্ণ  ট্রফি 


Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: