বগুড়ায় আম কুড়াতে গিয়ে গাছ চাপায় নারীর মৃত্যু

গাবতলী (বগুড়া) সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে আমিনা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার (২৫ মে) সকালে উপজেলার

2026-05-25T17:28:17+00:00
2026-05-25T17:38:33+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বগুড়ায় আম কুড়াতে গিয়ে গাছ চাপায় নারীর মৃত্যু
গাবতলী (বগুড়া) সংবাদদাতা
সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:২৮ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ৫:৩৮ পিএম
সংগৃহীত ছবি
বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে আমিনা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে উপজেলার জয়ভোগা দিঘাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনা বেগম ওই গ্রামের মৃত সোলায়মানের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মে) সকাল আনুমানিক ৭টা থেকে সাড়ে ৭টার দিকে এলাকায় তীব্র ঝড় শুরু হয়। ওই সময় আমিনা বেগম বাড়ির পাশে একটি আমগাছের নিচে আম কুড়াতে যান। ঝড়ের প্রচণ্ড দাপটে হঠাৎ আমগাছটি ভেঙে তাঁর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঝড়ে গাছ ভেঙে পড়েই ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: