জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

সারাদেশ

জামালপুর পৌরশহরে দীর্ঘ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় আন্দোলনকারীদের কয়েকজনকে মহাসড়কের ওপর ব্যাট-বল

2026-05-25T16:18:09+00:00
2026-05-25T16:18:09+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
অনলাইন ডেস্ক
সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:১৮ পিএম 
মহাসড়ক অবরোধ। ছবি : সংগৃহীত
জামালপুর পৌরশহরে দীর্ঘ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় আন্দোলনকারীদের কয়েকজনকে মহাসড়কের ওপর ব্যাট-বল হাতে ক্রিকেট খেলতে দেখা যায়। এতে মহাসড়কের দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় শহরের বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করেন বাসিন্দারা।

অবরোধকারীরা জানান, পৌরসভার দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহাপুর ও বিসিক শিল্প এলাকায় দীর্ঘ ১৯ বছর ধরে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আসছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও চরম আকার ধারণ করে। ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়।

তারা আরও জানান, অনেক বছর ধরে পৌর কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তারা সড়ক অবরোধ করেছেন।

জলাবদ্ধতার সমস্যাকে কেন্দ্র করে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন জানিয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এলাকাবাসী কিছুটা উত্তেজিত অবস্থায় রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাদের সঙ্গে আলোচনা চলছে এবং যান চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত আছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: