৯ বছরের শিশুকে ধর্ষণের পর গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায় অভিযুক্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদুল মিয়া

2026-05-24T18:26:45+00:00
2026-05-24T19:48:34+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
৯ বছরের শিশুকে ধর্ষণের পর গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায় অভিযুক্ত
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
রোববার, ২৪ মে, ২০২৬, ৬:২৬ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ৭:৪৮ পিএম
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদুল মিয়া পলাতক রয়েছেন।

ভুক্তভোগী শিশুটি বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ভুক্তভোগী সরাইল উপজেলার তেলিকান্দা উত্তরপাড়া গ্রামের সৌদিপ্রবাসীর মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার মক্তব বিভাগের ছাত্রী ছিল। অভিযুক্ত সহিদুল মিয়া একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। পুলিশ তাকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

ভুক্তভোগী ওই শিশুর পরিবারিক সূত্র জানা যায়, প্রতিদিনের মতো ওই শিশু শনিবার (২৩ মে) দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় প্রতিবেশী সহিদুল মিয়া চিপস কিনে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়। পরে অভিযুক্ত সহিদুল নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। একপর্যায়ে শিশুটি অসুস্থতা বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করে। 

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া জানান, ৯৯৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়।

অভিযুক্তকে চেষ্টা চলছে। শিশুটির পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: