৩ জুনের ট্রেনের টিকিট মিলছে আজ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের ট্রেন যাত্রা সহজ ও নিরাপদ করতে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে

2026-05-24T08:56:48+00:00
2026-05-24T09:07:15+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
জাতীয়
ফিরতি ঈদযাত্রা
৩ জুনের ট্রেনের টিকিট মিলছে আজ
ভোরের ডাক ডেস্ক
রোববার, ২৪ মে, ২০২৬, ৮:৫৬ এএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ৯:০৭ এএম
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের ট্রেন যাত্রা সহজ ও নিরাপদ করতে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। 

ঈদ আনন্দ ভাগাভাগি করে যারা রাজধানীতে ফিরবেন, তাদের যাতায়াতের সুবিধার্থে  রবিবার (২৪ মে) থেকে শুরু হয়েছে আগামী ৩ জুনের ঢাকামুখী আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিক্রি।

রেলওয়ে সূত্র জানিয়েছে, যাত্রীদের টিকিট কাটার সুবিধার্থে এবং কালোবাজারি রোধে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। 

এর মধ্যে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট।

ঈদ উপলক্ষে ঘোষিত বিশেষ সূচি অনুযায়ী, পর্যায়ক্রমে ফিরতি টিকিট দেওয়া হচ্ছে। এর আগে ২১ মে ৩১ মে’র, ২২ মে ১ জুনের এবং ২৩ মে ২ জুনের টিকিট বিক্রি হয়েছে। 

আজ ৩ জুনের টিকিট বিক্রির পর, আগামীকাল ২৫ মে দেওয়া হবে আগামী ৪ জুনের ট্রেনের অগ্রিম টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ স্পেশাল ব্যবস্থাপনায় কেনা এই ফিরতি টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী নিজের আইডি দিয়ে একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। 

তবে একাধিক আসনের টিকিট সংগ্রহ করলে, টিকিট কাটার সময়ই সহযাত্রীদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। 

যাত্রীদের রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে টিকিট সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: