রাজধানীতে আরেক শিশু ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাজধানী

দেশে শিশু ধর্ষণের ঘটনার রেশ যেন কাটছেই না। ঢাকা ও চট্টগ্রামের আলোচিত শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও

2026-05-23T20:17:37+00:00
2026-05-23T20:17:37+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে আরেক শিশু ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:১৭ পিএম 
সংগৃহীত ছবি
দেশে শিশু ধর্ষণের ঘটনার রেশ যেন কাটছেই না। ঢাকা ও চট্টগ্রামের আলোচিত শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও রাজধানীতে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। কলাবাগান থানা এলাকায় আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগীর পরিবারের।  অভিযুক্তকে গ্রেপ্তার।

শুক্রবার (২২ মে) রাতে কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৬০ বছর।

এসব তথ্য নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি ফজলে আশিক। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী শিশুটির পাশের বাসার বাসিন্দা। রাতে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাসায় নিয়ে ওই ব্যক্তি ধর্ষণ করে। পরে শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে থানায় মামলা করে। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: