ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা

সাম্প্রতিক সময়ে দেশে ধারাবাহিক ধর্ষণ, নৃশংস হত্যা ও বিচারহীনতার ঘটনার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ মে)

2026-05-22T20:57:55+00:00
2026-05-22T20:57:55+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিক্ষা
ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
সাম্প্রতিক সময়ে দেশে ধারাবাহিক ধর্ষণ, নৃশংস হত্যা ও বিচারহীনতার ঘটনার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা ভাস্কর্যের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তারা অভিযোগ করেন, দেশে একের পর এক ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটলেও কার্যকর বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধের মাত্রা বাড়ছে। একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

সমাবেশে চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ বলেন, সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের ওপর অর্পণ করা হয়েছে, তারা যখন এমন নৃশংস ঘটনাকে হালকাভাবে নিয়ে উপহাসের মতো আচরণ করেন, তখন তা পুরো জাতির জন্য লজ্জাজনক হয়ে দাঁড়ায়।

তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মূল দায়িত্ব সংবিধান নিয়ে বিতর্ক নয়, বরং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

এ সময় এক নারী শিক্ষার্থী আক্ষেপ করে বলেন, ‘বর্তমানে আমরা দিনেরবেলাতেও একা চলাফেরা করতে ভয় পাই। অটোরিকশায় একা উঠতেও ভয় লাগে, এমনকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়েও একা হাঁটতে অস্বস্তি বোধ করি।’ তিনি একজন নারী নাগরিক হিসেবে সর্বক্ষণ নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন উল্লেখ করে নারী-পুরুষ নির্বিশেষে সবার নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নারী নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: