শনিবারও খোলা থাকবে ব্যাংক

ভোরের ডাক ডেস্ক

বাণিজ্য

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটির আগে আগামীকাল শনিবার (২৩ মে) দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক খোলা থাকবে। এদিন স্বাভাবিক

2026-05-22T17:39:53+00:00
2026-05-22T17:39:53+00:00
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
বাণিজ্য
শনিবারও খোলা থাকবে ব্যাংক
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটির আগে আগামীকাল শনিবার (২৩ মে) দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক খোলা থাকবে। এদিন স্বাভাবিক নিয়মে সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন পরিচালিত হবে।

এছাড়া রোববারও ব্যাংক খোলা থাকায় গ্রাহকরা ঈদের আগে আরও দুই দিন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর ফলে এবারের ঈদে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক খাত।

সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও গ্রাহকসেবা নিশ্চিত করতে শনিবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর সোমবার থেকে শুরু হবে ঈদের ছুটি। তাই শনিবার ও রোববার গ্রাহকরা প্রয়োজনীয় সব লেনদেন সম্পন্ন করতে পারবেন।

আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত দিনের সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে শিল্পাঞ্চল সংশ্লিষ্ট কিছু ব্যাংক শাখা ২৫ ও ২৬ মে খোলা রাখা হবে। এসব শাখা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে। তবে গ্রাহক লেনদেন করা যাবে দুপুর ১টা পর্যন্ত।



Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: