রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ২৬ নেতা-কর্মী আটক

অনলাইন ডেস্ক

রাজনীতি

রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২২ মে) জুমার নামাজের

2026-05-22T17:17:11+00:00
2026-05-22T17:17:11+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
রাজনীতি
রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ২৬ নেতা-কর্মী আটক
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:১৭ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২২ মে) জুমার নামাজের আগে ঝটিকা মিছিলের চেষ্টার সময় তাঁদের আটক করা হয়। এর মধ্যে ধানমন্ডি থেকে ২৩ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের এডিসি জিসানুল হক বলেন, তাঁরা মিছিল করতে এসেছিলেন। একত্র হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের আটক করা হয়েছে।

আটকের বিষয় জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিলেন। আজ তাঁদের শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনা ছিল। আটক ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: