রাষ্ট্রীয় সফরে রবিবার মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে সফল করার উদ্দেশ্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান নাজমুল হক তাঁর সফর বহরের সঙ্গেই মালয়েশিয়ায় গমণ করেন। নাজমুল হক যুবনেতা এবং একজন সফল উদ্যোক্তা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়, রোববার (২২ জুন) বেলা ২টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ২৭ সদস্যের বহরসহ কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ জুন রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ান প্রদেশে ৩দিনের সফরে যান।