বিচার ইস্যুতে বিএনপির অবস্থান পরিবর্তনের অভিযোগ জামায়াত আমিরের

রাজনীতি

সব ধরনের হত্যাকাণ্ডের বিচার দাবি করার ক্ষেত্রে বিএনপি নিজেদের অবস্থান পরিবর্তন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও

2026-06-23T20:29:48+00:00
2026-06-23T20:30:26+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
রাজনীতি
বিচার ইস্যুতে বিএনপির অবস্থান পরিবর্তনের অভিযোগ জামায়াত আমিরের
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:২৯ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৮:৩০ পিএম
সংগৃহীত ছবি
সব ধরনের হত্যাকাণ্ডের বিচার দাবি করার ক্ষেত্রে বিএনপি নিজেদের অবস্থান পরিবর্তন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিচার প্রক্রিয়া সঠিকভাবে এগোচ্ছে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নিজেদের লোক নিজেরাই হত্যা করছে—কিন্তু এর কোনো দায় কেউ নিচ্ছে না।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১-দলীয় রাজনৈতিক জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে জামায়াত আমির বলেন, সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কার স্বার্থে এবং কী উদ্দেশ্যে এটি করা হচ্ছে—তা জনগণের কাছে স্পষ্ট হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করার বহু চেষ্টা হয়েছে। তবে যারা জামায়াতকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল, তারা নিজেরাই পরবর্তীতে রাজনীতি থেকে হারিয়ে গেছে।

সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বিচার, রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: