আওয়ামী লীগ ছিলই ‘ব্যাক’ করেছে তাদের দম্ভ

অনলাইন ডেস্ক

রাজনীতি

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ‘ফেরা’ নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম ও অধ্যাপক আসিফ নজরুলের বক্তব্য ঘিরে

2026-05-20T16:05:23+00:00
2026-05-20T16:05:23+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
রাজনীতি
আসিফ নজরুল বলেছে
আওয়ামী লীগ ছিলই ‘ব্যাক’ করেছে তাদের দম্ভ
অনলাইন ডেস্ক
বুধবার, ২০ মে, ২০২৬, ৪:০৫ পিএম 
আওয়ামী লীগ ছিলই ‘ব্যাক’ করেছে তাদের দম্ভ
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ‘ফেরা’ নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম ও অধ্যাপক আসিফ নজরুলের বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। 

বুধবার (২০ মে) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন আসিফ নজরুল।

তিনি লেখেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।

এর আগে মঙ্গলবার মাহফুজ আলম এক দীর্ঘ ফেসবুক পোস্টে দাবি করেন, ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানকে ‘৭১–এর বিরুদ্ধে দাঁড় করানো’, ডানপন্থীদের উত্থান, মব সংস্কৃতির বিস্তার এবং অন্তর্বর্তী সরকারের কিছু রাজনৈতিক কৌশলের কারণে আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পেরেছে।

মাহফুজ আলম লেখেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ২৪–কে ৭১–এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি।’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ডানপন্থার উত্থান ও উগ্রবাদীদের জন্য ‘সেফ স্পেস’ তৈরি হওয়ার ফলে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে।

তবে আসিফ নজরুলের সংক্ষিপ্ত পোস্টকে অনেকেই মাহফুজ আলমের বক্তব্যের পরোক্ষ জবাব হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশের মতে, মাহফুজ যেখানে আওয়ামী লীগের ‘ফিরে আসা’র কথা বলেছেন, সেখানে আসিফ নজরুল দাবি করেছেন দলটি কখনোই পুরোপুরি হারিয়ে যায়নি; বরং তাদের রাজনৈতিক আগ্রাসী অবস্থানই নতুনভাবে প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র–গণঅভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে আসিফ নজরুল ও মাহফুজ আলম—দুজনই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: