সোনারগাঁয়ে ১০ টাকার জন্য প্রাণ গেল অটোচালকের

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোস্ট্যান্ডে লাইনম্যানকে চাঁদা না দেয়ায় চাঁদাবাজদের পিটুনিতে আহত অটো চালক মোঃ মমিন (৪০) দুইদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে

2026-05-20T13:39:16+00:00
2026-05-20T13:39:16+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সোনারগাঁয়ে ১০ টাকার জন্য প্রাণ গেল অটোচালকের
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
বুধবার, ২০ মে, ২০২৬, ১:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোস্ট্যান্ডে লাইনম্যানকে চাঁদা না দেয়ায় চাঁদাবাজদের পিটুনিতে আহত অটো চালক মোঃ মমিন (৪০) দুইদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে মৃত্যুবরণ করেছেন।

এ খবরে মনিরের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার স্বজনেরা।

বুধবার (২০ মে) সকালে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির। তার মৃত্যুর খবরে মনিরের স্বজন ও এলাকাবাসী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন।

নিহত অটোচালক মোঃ মমিন (৪০) সোনারগাঁ উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের নিকট থেকে ১০টাকা চাঁদা নেওয়ার কিছুক্ষণ পর আবারও চাঁদা দাবি করে।এসময় অটোচালক তাকে পুনরায় চাঁদা না দেওয়ার বাকবিতন্ডার একপর্যায়ে শাহিনের হাতে থাকা লাঠি দিয়ে অটোচালকের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই সে মারত্মক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এসময় তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে সে মৃত্যু বরণ করে। ঘটনার পর থেকেই চাঁদাবাজ শাহিন পলাতক রয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গত ১৭ তারিখ তর্কাতর্কির এক পর্যায়ে তারা দুজনে মারামারি করে। এর এক পর্যায়ে মমিন আহত হয়ে যায়। আমরা ঘটনাটি জানার সাথে সাথে মামলা নিয়ে নেই। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মমিন মারা গেছে। তার লাশটি নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আমাদের পরবর্তীতে কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: