সাতক্ষীরা বনবিভাগের অফিসে ব্যাপক হামলা-ভাঙচুর

অনলাইন ডেস্ক

সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে গুলিতে নিহত জেলে আমিনুর রহমান গাজীর লাশ নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এসময় বিক্ষুব্ধ জনতা বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ

2026-05-18T20:15:17+00:00
2026-05-18T20:15:17+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
সাতক্ষীরা বনবিভাগের অফিসে ব্যাপক হামলা-ভাঙচুর
অনলাইন ডেস্ক
সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:১৫ পিএম 
বিক্ষুব্ধ বনজীবী ও স্থানীয়রা বনবিভাগের অফিসে হামলা ও ভাঙচুর করেছেন। ছবি : সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে গুলিতে নিহত জেলে আমিনুর রহমান গাজীর লাশ নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এসময় বিক্ষুব্ধ জনতা বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় অন্তত পাঁচ বনকর্মী আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও পাশের স্টেশন অফিসে হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- বনকর্মী তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর। তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নিহত জেলে আমিনুর রহমান গাজীর মরদেহ নিয়ে কয়েকশ মানুষ লাঠিসোঁটা হাতে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা চালায়। এ সময় তারা বনবিভাগের কর্মীদের খুঁজে খুঁজে মারধর করেন এবং অফিস ভবন ও ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আহত বনকর্মীদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, আমাদের পাঁচজন আহত হয়েছেন। অফিসের ভেতরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।

এর আগে সোমবার সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় কাঁকড়া আহরণ করতে গিয়ে বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। নিহত আমিনুর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ গাজীর ছেলে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: