সৌদি প্রবাসী নারীর রহস্যজক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামে এক প্রবাসী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার চাকামাইয়া

2026-05-18T17:32:52+00:00
2026-05-18T17:32:52+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
সৌদি প্রবাসী নারীর রহস্যজক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:৩২ পিএম 
প্রতীকী ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামে এক প্রবাসী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগার তবক এলাকায় নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী নাসির সিকদার।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই সন্তানের জননী ওই নারী প্রায় ৮ বছর ধরে সংসারের স্বচ্ছলতা ফেরতে সৌদি আরবে প্রবাসী ছিলেন। গত ৮ দিন আগে সৌদি থেকে গ্রামের বাড়িতে আসেন তিনি। কিন্তু এর পর থেকেই স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার ঝাগড়াঝাটি চলছিল। 

রবিবার সন্ধ্যার পরে স্বামী নাসির উদ্দিন তার কাছে টাকা দাবি করলে সে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এসময় নাসির তাকে মারধর করে। এরপরে রাতে স্বামী-স্ত্রী ঘরেই ছিলেন।

তবে ভোর রাতে নাসির তার শ্বশুর জালাল গাজীকে স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়ে পালিয়ে যায়। পরে সকালে এলাকাবাসী ওই বাড়িতে গিয়ে আঙিনার একটি রেইন ট্রি গাছের নিচে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


  বিষয়:   সৌদি প্রবাসী  নারীর রহস্যজক মৃত্যু  শরীরে আঘাতের চিহ্ন 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: