এভারেস্ট জয় করে বিশ্বরেকর্ড রিতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় অনন্য ইতিহাস রচনা করলেন নেপালের পর্বতারোহী কামি রিতা। ৫৬ বছর বয়সী রিতা ৩২ বারের

2026-05-17T16:58:50+00:00
2026-05-17T16:58:50+00:00
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এভারেস্ট জয় করে বিশ্বরেকর্ড রিতার
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৭ মে, ২০২৬, ৪:৫৮ পিএম 
পর্বতারোহী কামি রিতা
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় অনন্য ইতিহাস রচনা করলেন নেপালের পর্বতারোহী কামি রিতা। ৫৬ বছর বয়সী রিতা ৩২ বারের মতো পা রাখলেন এভারেস্টের চূড়ায়।

রবিবার (১৭ মে) ৩২তমবারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট জয় করে নিজের রেকর্ড আরও উঁচুতে নিয়ে গেছেন। 

সাধারণ মানুষের চোখে ৩২ বার এভারেস্ট জয় করা এক অতিমানবীয় কীর্তি হলেও, কামি রিতার কাছে এটি তার যাপিত জীবনেরই অংশ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্বতারোহীদের এভারেস্টের চূড়ায় নিয়ে যাওয়াই তার পেশা। তিনি এভারেস্টে আরোহনের গাইড বা শেরপা।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় রবিবার সকাল ১০টা ১২ মিনিটে তিনি ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার শৃঙ্গ স্পর্শ করেন।

নেপালের পর্যটন বিভাগ এক বিবৃতিতে এই অর্জনকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে উল্লেখ করে কামি রিতাকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে দেশটির পর্বত পর্যটন খাতে তার অবদানেরও প্রশংসা করা হয়।

কামি রিতা ‘১৪ পিকস এক্সপিডিশন’ প্রতিষ্ঠানের বিদেশি আরোহীদের গাইড হিসেবে এভারেস্টে আরোহণ করেন।

এদিকে ৫২ বছর বয়সী শেরপা নারী লাখপা এভারেস্টে ১১ বার আরোহণ করে নারীদের মধ্যে সর্বাধিকবার শৃঙ্গজয়ের রেকর্ড আরও শক্তিশালী করেছেন। তবে তার অভিযানের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

কামি রিতার জন্ম নেপালের সোলুখুম্বু জেলার থামে গ্রামে। সেখানেই জন্মেছিলেন কিংবদন্তি তেনজিং নোরগে।

১৯৫৩ সালে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারির সঙ্গে প্রথমবার এভারেস্ট জয় করেছিলেন নোরগে। ১৯৯৪ সালে প্রথমবার এভারেস্টে ওঠেন কামি রিতা। এরপর ২০১৪, ২০১৫ ও ২০২০ সাল ছাড়া প্রতি বছরই তিনি শৃঙ্গ জয় করেছেন। কয়েকটি বছরে তিনি দু’বার করেও এভারেস্টে আরোহণ করেন।

এভারেস্টে সর্বাধিকবার আরোহণকারী বিদেশিদের মধ্যে শীর্ষে রয়েছেন ব্রিটিশ গাইড কেন্টন কুল, যিনি ১৯ বার শৃঙ্গ জয় করেছেন। তার পরেই আছেন মার্কিন আরোহী ডেভ হান ও গ্যারেট ম্যাডিসন, যাদের প্রত্যেকের ঝুলিতে রয়েছে ১৫টি করে সফল আরোহণ। বর্তমানে কুল ও ম্যাডিসনও এভারেস্টে অবস্থান করছেন নিজেদের রেকর্ড আরও বাড়ানোর লক্ষ্যে।

নেপালের সোলুখুম্বু অঞ্চলের বহু শেরপার পরিবারের প্রধান আয়ের উৎস বিদেশি পর্বতারোহীদের এভারেস্ট ও অন্যান্য শৃঙ্গে গাইড করা।

চলতি মার্চ-মে মৌসুমে এভারেস্টে আরোহণের জন্য ৪৯২টি অনুমতি দিয়েছে নেপাল সরকার। তবে এই মাসেই পর্বতে প্রাণ হারিয়েছেন তিন নেপালি আরোহী।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: