সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে একাদশ শ্রেণির এক ঘুমন্ত শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাত দুই যুবকের

2026-05-16T19:29:04+00:00
2026-05-16T19:29:04+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
পটুয়াখালী প্রতিনিধি
শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:২৯ পিএম 
প্রতীকী ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে একাদশ শ্রেণির এক ঘুমন্ত শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাত দুই যুবকের বিরুদ্ধে। 

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে। 

ওই শিক্ষার্থী ও তার স্বজনরা জানায়, ওই শিক্ষার্থীর বাবা প্রায় দুই বছর আগে মারা যায়। জীবিকার উদ্দেশে রাতে তার মা ও ভাই ওই শিক্ষার্থীকে ঘরে রেখে বাহির থেকে সামনের দরজায় তালা লাগিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে পার্শ্ববর্তী নদীতে যায়। রাত দেড়টার দিকে দুই যুবক সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে তার চিৎকারে পার্শ্ববর্তী ঘরের চাচার পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনের নামে একটি অভিযোগ পেয়েছি। ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হচ্ছে। 


  বিষয়:   সিঁধ কেটে  ঘুমন্ত শিক্ষার্থীকে  সংঘবদ্ধ ধর্ষণ 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: