‘মালিক’-এ একেবারে ভিন্ন লুকে শুভ

অনলাইন ডেস্ক

বিনোদন

আসন্ন ঈদুল আজহার আর মাত্র কিছুদিন বাকি। প্রতি বছর ঈদের আমেজে ডজনখানেক সিনেমা মুক্তির মিছিল থাকলেও এবারের চিত্র কিছুটা ভিন্ন।

2026-05-15T17:52:03+00:00
2026-05-15T17:52:03+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
বিনোদন
ঈদে কি আসছে নতুন চমক
‘মালিক’-এ একেবারে ভিন্ন লুকে শুভ
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৫:৫২ পিএম 
সংগৃহীত ছবি
আসন্ন ঈদুল আজহার আর মাত্র কিছুদিন বাকি। প্রতি বছর ঈদের আমেজে ডজনখানেক সিনেমা মুক্তির মিছিল থাকলেও এবারের চিত্র কিছুটা ভিন্ন। ঈদকে সামনে রেখে ঢাকাই চলচ্চিত্রে উৎসবের আবহ তৈরি হলেও এবার নতুন সিনেমার সংখ্যা তুলনামূলক কম। এখন পর্যন্ত ঈদের সিনেমার আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে ‘রকস্টার’ এবং ‘রইদ’–এর নাম। 

সিনেমার সংখ্যা নিয়ে যখন দর্শকেরা নানা প্রশ্ন, আলোচনা- তখনই আশার আলো দেখালেন চিত্রনায়ক আরিফিন শুভ। দীর্ঘদিন ধরেই সিনেমাটির মুক্তি নিয়ে ধোঁয়াশা ছিল। তবে সম্প্রতি অভিনেতা আরিফিন শুভর এক রহস্যময় পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে। 

শুক্রবার (১৫ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি নতুন ছবি প্রকাশ করেন তিনি।

ছবির ক্যাপশনে লেখেন, ‘সব কিছুর শেষে একজনই থাকে... মালিক!’

এই পোস্টের পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে জোর গুঞ্জন উঠেছে—তবে কি আসন্ন ঈদেই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি?

প্রকাশিত ছবিগুলোতে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে শুভকে। লম্বা চুল, পরিপাটি দাড়ি আর রুক্ষ অভিব্যক্তিতে তাঁর নতুন উপস্থিতি মুহূর্তেই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দেয়। ভক্তদের অনেকেই মনে করছেন, এটি ‘মালিক’ সিনেমার চরিত্রেরই আভাস।

অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন।

সিনেমাটি ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ থাকলেও এখন পর্যন্ত কোনো পোস্টার, টিজার কিংবা ট্রেলার প্রকাশ না হওয়ায় অনেকেই এর মুক্তি নিয়ে অনিশ্চয়তায় ছিলেন।

এ প্রসঙ্গে নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘আমরা এখনো সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিইনি। পরিকল্পনা ছিল পুরো কাজ শেষ করে তারপর আনুষ্ঠানিকভাবে সামনে আসার। এখনও আমরা সেই পথেই আছি। শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ হয়েছে।

বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। তবে এরই মধ্যে সিনেমার কিছু ফুটেজ ও শুটিংয়ের ছবি ফাঁস হয়েছে। সেগুলো দেখেই দর্শকের মধ্যে দারুণ কৌতূহল তৈরি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সিনেমাটির পোস্টার, গান ও ট্রেলার দেখার পর দর্শক আরও চমকে যাবে বলে আমার বিশ্বাস। আমরা সেন্সরে জমা দেওয়ার আগে সব কাজ গুছিয়ে একসঙ্গে প্রচারণায় নামতে চাই। প্রযোজকেরও একই পরিকল্পনা। প্রচারণা শুরু হলেই ধাপে ধাপে সব প্রকাশ করা হবে।’

‘মালিক’ সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো, এর মাধ্যমে প্রায় চার বছর পর আবারও জুটি বাঁধছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে তারা তারকাঁটা এবং সাপলুডু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: