২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক

শিক্ষা

২০২৭ সালের এসএসসি ও সমমানর পরীক্ষা ওই বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

2026-05-14T16:09:21+00:00
2026-05-14T16:09:21+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিক্ষা
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:০৯ পিএম 
ফাইল ছবি
২০২৭ সালের এসএসসি ও সমমানর পরীক্ষা ওই বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণায়ের সম্মেললন কক্ষে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসএসসি শুরু করবো ২০২৭ সালের ৭ জানুয়ারি এবং তাদের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি।

তিনি বলেন, এই মন্ত্রণালয়ের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রক্সিমেটলি এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ এবং এইচএসসি ও সম্মানের প্রায় ২০ লাখ, এই ৪০ লাখ শিক্ষার্থী এসএসসি ও এসএসসিতে, তাদের লেখাপড়া ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষা দিতে এবং পাস করতে স্বাভাবিকভাবে যদি হয় তাহলে একটি শিক্ষার্থীর জীবনে ১৬ বছর সময় লাগে আর এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি আরও দুই বছর যোগ করলে ১৮ বছর সময় লাগে। কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি, এই এসএসসি পাস করতে ২০ বছর বয়স হয়ে যায়। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি, জাতি ৪০ লাখ বছর পিছিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কাভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া,  এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়েছি। সিংক্রোনাইজ করতে চেয়েছি কীভাবে এই গ্যাপটা যেটা এসএসসি পরীক্ষার জন্য বসে থাকে ছাত্রছাত্রীরা, প্রায় এক বছর নষ্ট হয়ে যায় এবং এসএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা বসে থেকে প্রায় এক বছর নষ্ট হয়ে যায়। এই গ্যাপটাকে ক্রমান্নয়ে আমরা ক্লোজ করতে চাচ্ছি।

মন্ত্রী বলেন, ধরে নিচ্ছি, ডিসেম্বর ইজ দ্য অ্যান্ড অব দ্য ইয়ার এবং এটা হলো এক্সামিনেশন মান্থ। সেইদিকে আমরা এগুচ্ছিলাম। অর্থাৎ ক্লাস নাইন-টেন দুই বছর ডিসেম্বরে সিলেবাস কারিকুলাম শেষ হবে। সিলেবাস হওয়ার পর এসএসসি পরীক্ষা দেবেন। ঠিক সেভাবে রেজাল্ট দুই মাসের মধ্যে বেরিয়ে যাবে। আবার এইসএসসিতে ভর্তি হবে এবং তারা সময়মত বেরিয়ে যাবে এবং পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গেই যেন আবার তারা অ্যাডমিশন নিতে পারে। সেই জিনিসগুলোকে আমরা সিনক্রোনাইজ করার জন্য টার্গেট করে নিয়েছি যে ডিসেম্বর হচ্ছে আমাদের আইডিয়াল মান্থ। ক্লোজিং সেশন প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসি সেটাকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছি। এবার আমরা ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করেছি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী এসএসসি পরীক্ষা স্টেকহোল্ডারদের সঙ্গে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসএসসি শুরু করবো ২০২৭ সালের ৭ জানুয়ারি এবং তাদের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি। আমরা রুটিনও রেডি করেছি, একইসঙ্গে আমরা রুটিন... এটাকে আর বাড়ানো হবে না।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: