জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানেয়েছেন, দেশের জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার।বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর

2026-05-07T12:58:12+00:00
2026-05-07T12:58:12+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
শিক্ষা
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানেয়েছেন, দেশের জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত, শ্রেণিকক্ষে উদ্ভাবনী ধারা শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ কখনোই জিডিপির দেড় শতাংশের বেশি হয়নি। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে।

তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষাকে নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভাষায়, আগের সরকারের সময় ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নে ব্যর্থতা ছিল এবং জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব দেখা গেছে। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল ক্লাসরুম চালুর দিকে এগোচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ডিজিটাল ও ক্রিয়াশীল (ইন্টারঅ্যাকটিভ) ক্লাসরুম গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির সঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন তৃতীয় ভাষা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।



Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: