ঢাকায় কর্মরত বগুড়া জেলার সাংবাদিকদের সংগঠন বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গ্লোবাল টিভির ফেরদৌস মামুন ও সাধারণ সম্পাদক ডেইলি ভয়েস অব এশিয়ার সুমন প্রামাণিক। অপরদিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিটিপোস্টবিডিডটকমের নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম।
বুধবার (৬ মে) নির্বাচন পরিচালনা কমিটি ৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে।
গত ১১ এপ্রিল রাজধানীর একটি হোটেলে আয়োজিত পূর্ববর্তী কমিটির সভায় ৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি আহমেদ জুয়েল (বাংলা নিউজ), যুগ্ম সম্পাদক মীর্জা সম্রাট রেজা (করতোয়া), অর্থ সম্পাদক সাজিদ সরকার (৭১ টিভি), দপ্তর সম্পাদক আজাদ আহম্মেদ (ডিবিসি নিউজ), নির্বাহী সদস্য মুজাহিদ (দিনকাল) এবং নির্বাহী সদস্য-এস এম আমিনুল মোমিন (দৃষ্টি প্রতিদিন)।