ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে আন্দিশেহ শহরের আরঘাভান শপিং কমপ্লেক্সে আগুন লেগে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো ৩৬ জন। স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানিয়েছে।
আরঘাভান কমার্শিয়াল কমপ্লেক্স নামের শপিং সেন্টারের ওই ভবনে ২৫০টিরও বেশি বাণিজ্যিক ইউনিট ছিল।
ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) আন্দিশেহ শহরের দমকল বিভাগের প্রধান আলী পাইদারানের বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় বিকেলে আগুন লাগার খবর পাওয়ার পরপরই দমকল বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়।
পাইদারান আরও জানান, ভবনটির সম্মুখভাগে ব্যবহৃত দাহ্য পদার্থের কারণে আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে আইএসএনএ ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানায়, আগুনের কারণ এখনও বের করা যায়নি।
এমটিআই