মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের বিভিন্ন রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন

2026-05-06T09:59:56+00:00
2026-05-06T09:59:56+00:00
 
  বুধবার, ৬ মে ২০২৬,
২৩ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বুধবার, ৬ মে ২০২৬
আন্তর্জাতিক
মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৫৯ এএম   (ভিজিট : ৩২)
ফাইল ছবি
ভারতের বিভিন্ন রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই সংবাদসংস্থা পিটিআইকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মোবাইল ফোনে কথা বলে মোদিকে এই 'ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের' জন্য অভিনন্দন জানিয়েছেন।

দেসাই আরও জানান, গত মাসে দুই নেতার মধ্যে ফোনালাপে ট্রাম্প মোদির নেতৃত্বের প্রশংসা করে বলেন, 'ভারত ভাগ্যবান যে এমন একজন নেতা পেয়েছে।'

সোমবার (৪ মে) অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে প্রথমবারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে। এর মধ্য দিয়ে টানা প্রায় ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর শাসনের অবসান ঘটছে।

এমটিআই


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: