মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন রুনা লায়লা

অনলাইন ডেস্ক

বিনোদন

ভারতের দিল্লিতে মিনার–ই–দিল্লি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে সেখানে রয়েছেন উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা। এরই মধ্যে সামাজিক মাধ্যমে

2026-05-05T16:55:25+00:00
2026-05-05T16:57:10+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
বিনোদন
মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন রুনা লায়লা
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৫৫ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৪:৫৭ পিএম
ভারতের দিল্লিতে মিনার–ই–দিল্লি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে সেখানে রয়েছেন উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা। এরই মধ্যে সামাজিক মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। এমন খবর দ্রুত ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয় উদ্বেগ ও বিভ্রান্তি। তবে এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন রুনা লায়লা।

মঙ্গলবার (৫ মে) দুপুরে দিল্লি থেকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, পরপর বিভিন্ন দেশ থেকে অসংখ্য ফোন ও মেসেজ পেয়ে তিনি বিস্মিত, বিব্রত ও ক্ষুদ্ধ হয়েছেন। 

তিনি বলেন, ‘হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের একের পর এক ফোন আসছে। সবাই জানতে চাইছেন, আমি ঠিক আছি কি না।

এ ধরনের গুজব ছড়ানোর প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে রুনা লায়লা আরও বলেন, এমন ভুয়া খবর শুধু ব্যক্তিগতভাবে নয়, পরিবারের জন্যও মানসিকভাবে কষ্টদায়ক হয়ে ওঠে। 

তাঁর মতে, অতীতেও একাধিক তারকার বিষয়ে একই ধরনের গুজব ছড়িয়েছে, যা একটি সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে। তিনি এসব গুজব ছড়ানো ব্যক্তিদের শনাক্ত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুনা লায়লা স্পষ্টভাবে জানান, তিনি সুস্থ আছেন এবং ভালো আছেন। তিনি লেখেন, ‘আমার মৃত্যুর বিষয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি সবাইকে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি।’ পোস্টে তিনি ভক্তদের অনুরোধ করেন, কোনো তথ্য যাচাই ছাড়া যেন তা শেয়ার না করা হয়। তাঁর মতে, এ ধরনের গুজব শুধু শিল্পী হিসেবে তাঁকেই নয়, তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনদেরও মানসিকভাবে আঘাত করে।
রুনা লায়লা আরও বলেন, ভুয়া তথ্য ছড়ানো অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই কিংবদন্তি সংগীতশিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তারকাদের নিয়ে এ ধরনের ভুয়া খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে বারবার বিভ্রান্তি তৈরি হয়।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: