হাম সন্দেহে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৯৬ জন

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

দেশে হাম রোগে শিশু আক্রান্ত এবং মৃত্যু এখন যেন নিত্য দিনের ঘটনায় পরিণতে হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সারাদেশে

2026-05-02T16:06:33+00:00
2026-05-02T16:06:33+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
স্বাস্থ্য
হাম সন্দেহে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৯৬ জন
অনলাইন ডেস্ক
শনিবার, ২ মে, ২০২৬, ৪:০৬ পিএম 
হাম সন্দেহে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৯৬ জন
দেশে হাম রোগে শিশু আক্রান্ত এবং মৃত্যু এখন যেন নিত্য দিনের ঘটনায় পরিণতে হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সারাদেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গসহ হাম রোগে আক্রান্ত হয়েছে আরও ১  হাজার ৯৬ শিশু।

শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪ শিশু আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭২ শিশু।


গত ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ৩২৫ শিশু আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২১৮ শিশু।

গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত নিশ্চিত হামে প্রাণ গেছে ৪৯ শিশুর আর সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ২৩৫ শিশুর।

২ মে পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ হাজার ৯১১ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ২৩ হাজার ২২৫ শিশু।



Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: