বাংলাদেশের ছয় তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার হতে অনুমতি দিয়েছে ইরান

ভোরের ডাক রিপোর্ট

জাতীয়

Jalil Rahimi Jahanabadi জানিয়েছেন, বাংলাদেশের তেলবাহী ছয়টি জাহাজকে Strait of Hormuz পার হওয়ার অনুমতি দিয়েছে Iran সরকার।বুধবার Dhaka-এ ইরান দূতাবাসে

2026-04-01T15:09:43+00:00
2026-04-01T15:12:26+00:00
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
রবিবার, ৭ জুন ২০২৬
জাতীয়
বাংলাদেশের ছয় তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার হতে অনুমতি দিয়েছে ইরান
ভোরের ডাক রিপোর্ট
বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:০৯ পিএম  আপডেট: ০১.০৪.২০২৬ ৩:১২ পিএম
Jalil Rahimi Jahanabadi জানিয়েছেন, বাংলাদেশের তেলবাহী ছয়টি জাহাজকে Strait of Hormuz পার হওয়ার অনুমতি দিয়েছে Iran সরকার।

বুধবার Dhaka-এ ইরান দূতাবাসে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি চাওয়া হয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে ইরানের নিরাপত্তা কাউন্সিল বাংলাদেশের ছয়টি তেলবাহী জাহাজকে চলাচলের অনুমোদন দিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে সম্ভাব্য জ্বালানি সংকটের বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে ইরান। বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ যেন জ্বালানি সংকটে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ ছাড়া ইরানে অবস্থানরত বাংলাদেশিদের প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, সেখানে আটকে পড়া প্রায় ১৮০ জন বাংলাদেশি ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। যারা এখনও ইরানে রয়েছেন, তারা দেশে ফিরতে চাইলে ইরান সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: