সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেওয়া শোকজ নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে

2026-06-06T19:49:19+00:00
2026-06-06T19:49:19+00:00
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
রবিবার, ৭ জুন ২০২৬
জাতীয়
সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:৪৯ পিএম 
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেওয়া শোকজ নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের লাইসেন্স বাতিলের বিষয়টিও বিবেচনায় রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে রবিবার বিকেলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সেই জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান, জনস্বার্থ ও মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রয়োজনীয় শাস্তি নিশ্চিত করা হবে।

সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীদের দাবি যাই হোক না কেন, তদন্তের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


  বিষয়:   সন্তোষজনক জবাব  না পেলে  আদ্-দ্বীন হাসপাতাল  ব্যবস্থা  স্বাস্থ্যমন্ত্রী 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: