দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতের উদ্যোগ

অনলাইন ডেস্ক

জাতীয়

জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার।সম্প্রতিএ লক্ষ্যে স্বাস্থ্য

2026-06-06T20:21:18+00:00
2026-06-06T20:21:18+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
জাতীয়
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতের উদ্যোগ
অনলাইন ডেস্ক
শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:২১ পিএম 
সংগৃহীত ছবি
জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সব দপ্তরে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও পরিদর্শন কার্যক্রমে সহযোগিতার নির্দেশনা জারি করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ের চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা সীমিত থাকায় রোগীদের চিকিৎসা নিতে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয়। শয্যা সংখ্যা ১০১-এ উন্নীত হলে উপজেলা পর্যায়েই অধিক সংখ্যক রোগী ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন, ফলে জেলা ও বিভাগীয় হাসপাতালের ওপর চাপও কমে আসবে।

পরিকল্পনা বাস্তবায়নে গণপূর্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি পরিদর্শন দল গঠন করা হয়েছে। এই দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবকাঠামো, ভবন, সম্প্রসারণের সম্ভাবনা এবং প্রয়োজনীয় সংস্কার কাজ যাচাই করবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) পরিদর্শন দলের সঙ্গে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, নথিপত্র ও স্থানীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা, মেডিসিন ও সার্জারি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে উপজেলা পর্যায়ের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

অফিস আদেশটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: