প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা

অনলাইন ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) সংসদীয় সভা চলছে।শনিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনের

2026-06-06T19:08:50+00:00
2026-06-06T19:08:50+00:00
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
রবিবার, ৭ জুন ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা
অনলাইন ডেস্ক
শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:০৮ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) সংসদীয় সভা চলছে।

শনিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা শুরু হয়।

বৈঠক সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই সংসদীয় সভায় সূচনা ও স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামীকাল রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে।

তার আগে আয়োজিত এ সভায় সরকারদলীয় উল্লেখযোগ্য সংখ্যক সংসদ সদস্য উপস্থিত রয়েছেন। 

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং আগামী দিনের সংসদীয় কার্যক্রমে দলের কৌশল নির্ধারণ নিয়ে এই সভায় বিস্তারিত আলোচনা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: