প্যারিসে সাংবাদিকদের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স থেকে

আন্তর্জাতিক

ফ্রান্সের অবস্থানরত বাংলাদেশী সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে, প্রবাস বিভূঁইয়ে কঠিন সংগ্রাম আর ব্যস্ততম সময়ে স্বতঃস্ফূর্তভাবে প্রবাসী সাংবাদিকদের প্রাণবন্ত এ

2026-03-30T17:31:15+00:00
2026-03-30T17:33:09+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
প্যারিসে সাংবাদিকদের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স থেকে
সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:৩১ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৬ ৫:৩৩ পিএম
ফ্রান্সের অবস্থানরত বাংলাদেশী সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী  অনুষ্ঠিত হয়েছে, প্রবাস বিভূঁইয়ে কঠিন সংগ্রাম আর ব্যস্ততম সময়ে স্বতঃস্ফূর্তভাবে প্রবাসী সাংবাদিকদের প্রাণবন্ত এ  উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো রঙিন ও প্রাণবন্ত করে তোলে।

রবিবার রাজধানী প্যারিসের স্হানীয় একটি রেস্তোরাঁয় অধ্যাপক অপু আলমের সভাপতিত্বে ও সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুলের সঞ্চালনায় এ আয়োজনটি হয়ে উঠেছিল প্রবাসে ব্যস্ততা, দূরত্ব ও একাকিত্বের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও উৎসবের এক অনন্য প্রতিচ্ছবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আবু তাহির,লুৎফুর রহমান বাবু,ফেরদৌস করিম আখন্জী, শাহ সুহেল আহমদ,নয়ন মামুন,এমসি রোমেল, জুনেদ ফারহান,খালেদ গোলাম কিবরিয়া,আশিক আহমেদ উল্লাস,বাদল কৃষ্ণ পাল, ফরিদ আহমেদ রনি,মিজানুর রহমান মিজান,সাইফুল ইসলাম রনি,মো: হাফিজুর রহমান প্রমুখ।

পুনর্মিলনীতে সাংবাদিকরা তাঁদের বক্তব্যে বলেন, ঈদ পুনর্মিলনীর মতো আয়োজন সাংবাদিকদের  মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে। এর মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পেশাগত উন্নয়নে সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হবে।



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: