ঢাকা-০৭ আসনে ধানের শীষকে এগিয়ে রাখছেন ভোটাররা

সোহাগ রাসিফ

রাজনীতি

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট শুরু হবে। গতকাল সকালেই প্রার্থীদের প্রচার শেষ হয়েছে। ইতোমধ্যে ভোটারদের নানা প্রতিশ্রুতি

2026-02-11T20:05:46+00:00
2026-02-11T20:10:26+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
রাজনীতি
ঢাকা-০৭ আসনে ধানের শীষকে এগিয়ে রাখছেন ভোটাররা
সোহাগ রাসিফ
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৫ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৮:১০ পিএম
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট শুরু হবে। গতকাল সকালেই প্রার্থীদের প্রচার শেষ হয়েছে। ইতোমধ্যে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। ঢাকা-০৭ আসনেও তার ব্যতিক্রম নয়। রাজধানীর ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এটি। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ১১ জন প্রার্থী নির্বাচন করছেন এই আসনে। এর মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমানকে এগিয়ে রাখছেন ভোটাররা।

এই প্রার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (তৎকালীন জগন্নাথ কলেজ) থেকে তিনি পড়াশোনা করেছেন। ৩৯ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১২১টির বেশি মামলার আসামী হয়েছেন। একইসাথে এফ.বি.সি.সি.আই ও রিহেবসহ নানা ব্যবসায়িক ও সেবামুলক সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন।

রাজধানীর লালবাগ, কামরাঙ্গীর চর ও কোতয়ালী-বংশাল  থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-৭ আসন। বুড়িগঙ্গার কোল ঘেষে গড়ে ওঠা পাটুয়াটুলী, ইসলামপুর, বাদামতলি, চকবাজারসহ নানা গুরুত্বপূর্ন ব্যবসায়িক এলাকা রয়েছে এখানে। বেশিরভাগই বাণিজ্যিক এলাকা বলে এই আসনের গুরুত্ব রাজনৈতিক দলগুলোর কাছে অন্যরকম। ব্যবসায়ীদের পাশাপাশি অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার বাস করে এই আসনে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৫, ৩৬, ৫৬ এবং ৫৭ নম্বর ওয়ার্ড এই আসনের অন্তর্গত। মোট ভোটার রয়েছে ৪ লক্ষ ৯৮হাজার ২৬৩ জন। যার মধ্যে পুরুষ ২,৪৮,৪৮১ জন, নারী ভোটার ২,৩০,৮৮৩ জন ও তৃতীয় লিঙ্গ ১২ জন।

ঢাকা-০৭ আসনের বেশকিছু ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরনো দল হিসেবে বিএনপিকে এই আসনে বড় করে দেখা হচ্ছে। এখানকার বিএনপি প্রার্থী হামিদুর রহমান একজন সফল ব্যবসায়ী হওয়ার তার প্রতি ব্যবসায়িক পরিবারের ভোটারদের কদর বেশি। তাছাড়া তিনি নানা রকম সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে পূর্ব থেকেই অনুদান ও সহযোগিতা করে আসছেন। সেই হিসেবে অসংখ্য সাধারণ ভোট পরবে তার ঝুলিতে। গত সোমবার লালবাগে হাজার হাজার লোকের সমাগমে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হামিদুর রহমানকে ধানের শীষের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য ধানের শীষে ভোট চান। এসব কারনে জয়ের দিকে অনেকটা এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী।

ওদিকে তবে বিএনপি ও জামায়াতের মধ্যেও বাচবিচার করছেন অনেকে। তবে ধর্মভিত্তিক ভোটগুলো জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে ভাগ হয়ে যাবে। তাদের কাতারে ভোট পেতে পারেন বিএনপি থেকে বিদ্রোহী করা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার।

ঢাকা-০৭ আসনের ৩৬ নম্বর ওয়ার্ডের ভোটার বাচ্চু মিয়া বলেন, পুরাতন দল হিসেবে বিএনপি দির্ঘদিন ক্ষমতার বাইরে। বর্তমান বাংলাদেশে তারা স্বাধীনতার পক্ষের দল।  অনেক বছর তারা ক্ষমতা থেকে দূরে। এবার দলের নেতৃত্ব দিচ্ছে খালেদা জিয়ার ছেলে, তিনি হয়ত নতুন ধারার রাজনীতি করবে। এজন্য তার মনোনীত প্রার্থীকে  ভোট দেওয়া উচিৎ।

রাশেদ নামের এই আসনের আরেকজন ভোটার বলেন, হামিদ সাহেব দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত। একই সাথে তিনি সাধারন মানুষকে কাছে টেনে নিতে পারেন। তাকে এবার সুযোগ দেওয়া উচিত।

সুদারাম দত্ত নামের একজন বলেন, আমরা চাই, আমাদের এলাকার দীর্ঘদিনের এই সমস্যা তড়িৎ গতিতে সমাধান হবে এমন কেউ প্রতিনিধি হয়ে আসুক।

ঢাকা-০৭ আসনে ১১ জন প্রার্থী হলেন ধানের শীষ প্রতীকে বিএনপির হামিদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. এনায়াত উল্লা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মাকসুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. হাবিবুল্লাহ, জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন, বাংলাদেশ রিপাবলিকান পার্টি - বিআরপির শফিকুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির শাহানা সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - মার্কসবাদীর সীমা দত্ত এবং স্বতন্ত্র মোহাম্মদ ইসহাক সরকার।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: