জনস্বাস্থ্য পরিবেশ সুরক্ষায় বিটিআরআই-এর ভূমিকা শীর্ষক অংশীজন কর্মশালা-২০২৬

স্টাফ রিপোর্টার

রাজধানী

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বায়োমেডিক্যাল এন্ড টক্সিকোলজিক্যাল রিসার্স ইনস্টিটিউট (বিটিআরআই)-এর আয়োজনে আজ সকাল ১০ টায় বিসিএসআইআরের আইএফএসটি

2026-01-27T16:09:59+00:00
2026-01-27T16:09:59+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
রাজধানী
জনস্বাস্থ্য পরিবেশ সুরক্ষায় বিটিআরআই-এর ভূমিকা শীর্ষক অংশীজন কর্মশালা-২০২৬
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম 
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বায়োমেডিক্যাল এন্ড টক্সিকোলজিক্যাল রিসার্স ইনস্টিটিউট (বিটিআরআই)-এর আয়োজনে আজ সকাল ১০ টায় বিসিএসআইআরের আইএফএসটি অডিটোরিয়ামে জনস্বাস্থ্য পরিবেশ সুরক্ষায় বিটিআরআই-এর ভূমিকা শীর্ষক অংশীজন কর্মশালা -২০২৬ অনুষ্ঠিত হয়। 

কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহ্‌মেদ, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন জনাব আবুল ফাত্তাহ মোঃ বালিগুর রহমান-সদস্য (উন্নয়ন), জনাব মোঃ তৌফিক-ই-লাহী- সদস্য (অর্থ), জনাব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী- সদস্য (প্রশাসন) ও ড. মোসা. হোসনে আরা বেগম-সদস্য (বিজ্ঞন ও প্রযুক্তি)।

কর্মশালায়  সভাপতিত্ব করেন ড, মোঃ আব্দুস সাত্তার মিঞা, পরিচালক বিটিআরআই, বিসিএসআইআর। কর্মশালার প্রধান অতিথি এবং বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহ্‌মেদ আমন্ত্রিত অতিথি ও উপাস্থতির উদ্দেশ্যে বলেন, "বিটিআরআই হল বিসিএসআইআর-এর নতুন গবেষণাগার এখানকার সকল বিজ্ঞানী এই গবেষণা কেন্দ্রটিকে অত্যাধুনিক করে গড়ে তোলার জন্য নিরলসভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন"। বিসিএসআইআর দেশবাসীর কল্যাণে কাজ করছে তাই আপনারা যারা সমাজের ধনী অথবা ব্যবসা ও গবেষণায় জড়িত তারা বিটিআরআই বা বিসিএসআইআর-এর উদ্ভাবিত পদ্ধতি ব্যবহার করে নতুন ব্যবসায়িক দিগন্ত উন্মোচন করতে পারেন। 

এ সময় বিটিআরআই-এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদসহ ৫০টিরও বেশি শিল্প প্রতিষ্ঠান ও গবেষক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: